নিজেকে বলেছি অপেক্ষা করো এবং সুযোগ নাও: পোলার্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে ২ জন ক্রিকেটার ৬ বলে ৬ ছক্কার রেকর্ড করেছেন। একজন যুবরাজ সিং আরেকজন হার্শেল গিবস। ২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ। এরপর সেই বছরই ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের ডানে ফন বাঞ্জের এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন গিবস।

সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারার এ্যলিট তালিকায় যুক্ত হলো কাইরন পোলার্ডের নাম। স্পিনার আকিলা ধনাঞ্জয়ার এক ওভারে ৬ ছক্কা মেরে এমন কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই অধিনায়ক। ম্যাচ শেষে পোলার্ড জানিয়েছেন, তিনটি ছক্কা মারার পরই নাকি মাথায় ৬ ছক্কা মারার ভূত চেপেছিল।

নিজের ওপর বিশ্বাস থেকেই এমন কীর্তি গড়তে পেরেছেন বলে জানিয়েছেন পোলার্ড। সেই সঙ্গে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি এই ক্যারিবীয় অধিনায়ক।

এ প্রসঙ্গে পোলার্ড বলেন,’‘তিনটে ছক্কা মারার পর আমার মনে হয়েছে এক ওভারে আমি ৬টি ছক্কা মারতে পারব। কয়েকটি ছক্কা মারার পর আমি বুঝতে পেরেছি এই পিচে কিভাবে খেলতে হবে। ইতিবাচক থাকা ও নিজের শট খেলে বাউন্ডারি পার করাটা গুরুত্বপূর্ণ ছিল। আমি খুশি যে সেই সময়টিতে আমি দলের পক্ষে অবদান রাখতে পেরেছি। ষষ্ঠ বলের আগে আমার মাথায় বেশ কয়েকটি বিষয় এসেছিল। শেষ বলের আগে আমি ভেবেছিলাম যে আমি ছক্কা মারার জন্য যাবো অথবা ওভারে ৩০ রান নেব। সে উইকেটের কাছাকাছি আমার প্যাডে বল করে আর আমি নিজেকে বলেছিলাম অপেক্ষা করো পলি, সুযোগ নাও। আমি এভাবেই আমার ক্রিকেট খেলছি, বিশেষ করে স্পিনারদের বিপক্ষে। দিনটা আমার ছিল, তার জন্য দুর্ভাগ্যজনক। তবে আমাদের দলের জন্য এটি ভালো জয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »