নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ড সফরে টাইগাররা যতবারই গিয়েছে প্রত্যেকবারই এক বুক হতাশা নিয়ে ফিরেছে তারা। তিন ফরম্যাট মিলিয়ে ২৬ ম্যাচ ফেললেও এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার অন্তত কিছু একটা নিয়ে দেশে ফিরতে চান অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
টেস্টে বা টি-টোয়েন্টিতে নিজেদের এখনও বলার মত শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। তবে ওয়ানডেতে টাইগাররা বড় শক্তির দল। তাই ওয়ানডেতেই জয়ের প্রত্যাশা বেশি সাইফউদ্দিনের।
তিনি বলেছেন,”প্রত্যাশা অবশ্যই থাকবে, কারণ ওয়ানডেতে আমরা অনেক ভালো দল। আমরা যদি ভালো খেলতে পারি, দিনটা যদি আমাদের হয়, অবশ্যই ফল আমাদের পক্ষে কথা বলবে। টি-টোয়েন্টিও আছে, যেহেতু আমাদের প্রাপ্তির খাতা একদমই শূন্য, আমাদের চেষ্টা থাকবে এ সিরিজ থেকে কিছু নিয়ে যেন দেশে যেতে পারি।”
তৃতীয় দফায় সব ক্রিকেটার করোনা নেগেটিভ হওয়ায় বুধবার থেকেই জিম করার সুযোগ পেয়েছেন তামিমরা। বৃহপতিবার করেছেন গুচ্ছ অনুশীলনও।
অনুশীলন নিয়ে সাইফউদ্দিন বলেন,’‘আজ অনুশীলনে আমরা সবার আগে আমরা ফিল্ডিংটা নিয়ে কাজ করেছি। শর্ট ক্যাচ এবং হাই ক্যাচ নিয়ে কাজ হয়েছে। কারণ এখানে আবহাওয়া এবং বাতাসের একটা ব্যাপার থাকে, এটা মানিয়ে নেওয়ার জন্য ক্যাচিং করা। এরপর আমরা ছোট ছোট সেশনে ব্যাটিং এবং বোলিং করি। শেষে একটু ফিটনেস নিজে কাজ করেছি।”
