দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পোলার্ডের ছয় ছক্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

একই ম্যাচে হ্যাটট্রিক আর এক ওভারে ছয় ছক্কা হজমের অভিজ্ঞতা হয়েছে লঙ্কান স্পিনার অকিলা ধনঞ্জয়ার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ ম্যাচে হালকা বিষ আর মধুর স্বাদ পেয়েছেন স্পিনার ধনাঞ্জয়া। হ্যাটট্রিক করার পরের ওভারেই ছয় ছক্কা হজম করেছেন তিনি, ব্যাটসম্যান ছিলেন কাইরন পোলার্ড।

লং অন ও লং অফের ওপর দিয়ে প্রথম তিন বলে ছক্কা মারেন পোলার্ড। চতুর্থ ছক্কা মারেন ডিপ মিড উইকেটের ওপর দিয়ে। এরপর পঞ্চম বলে ধনাঞ্জয়ার মাথার ওপর দিয়ে আর শেষ বলে ফের মিড উইকেট দিয়ে ছক্কা মেরে ওভার শেষ করেন পোলার্ড।

যুবরাজ সিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ তে এক ওভারে ছয়টি ছক্কা মারার রেকর্ড গড়লেন পোলার্ড। এর আগে ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বলে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন ভারতের যুবরাজ সিং।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »