নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্কিল আর যথাযথ সামর্থ্য থাকা সত্ত্বেও জাতীয় দলে টিকতে না পেরে সবসময় থাকেন অনিয়মিত হয়ে। তবে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানেরর মতে জাতীয় দলের বাইরে থাকলেও নিজের পারফরম্যান্স ঠিক রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি।
জাতীয় দলের প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় দলে উপেক্ষিত তারা, ধৈর্য না হারিয়ে এই ক্রিকেটার নিজের কাজ করে যেতে চান ধারাবাহিকভাবে। এমনকি দলের ভালোর জন্য জায়গা না পেলেও নেই আক্ষেপ।
সোহান বলেন,’‘জাতীয় দলে যখন খেলেছি তখন থেকে চেষ্টা করছি নিজেকে কিভাবে আরও উন্নত করা যায়, পরিণত করা যায়। যেখানেই খেলছি চেষ্টা করতেছি নিজের সেরাটা দিতে। জাতীয় দলেও যদি সুযোগ আসে চেষ্টা করব নিজের সেরাটা দিতে। সবার সুযোগ এক রকম আসবে না। অনেক সময় আমি ভালো খেলেও দল থেকে বাদ পড়তে পারি টিম কম্বিনেশনের কারণে। এভাবেই মাথায় সেট করেছি। দলের জন্য যেটা ভালো হবে। অনেক সময় ভালো খেলেও বাদ পড়তে হয়। এটা টিম কম্বিনেশনের কারণে হতে পারে। সুযোগ এলে চেষ্টা করব শতভাগ দেওয়ার।’’
সোহানের মতে,”তিনি নিজের কোনো পরিবর্তন না এনেই ঘরোয়া ক্রিকেটে নিজের জাত চেনানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমার কাছে কোনো পরিবর্তন মনে হচ্ছে না। আমি যেরকম খেলেছি, সেরকমই আছি। ঘরোয়া ক্রিকেটে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। মনে হয় না কোনো কিছুতে পরিবর্তন এসেছে।”
