নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনাকালে ক্রিকেট ফেরার পর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে করোনা প্রটোকল মেনে চলা। আইসিসি কিংবা স্বাগতিক দলের বেঁধে দেওয়া নিয়ম মেনে চলতে হবে সফরকারী দলকে।সেই নিয়ম খুব শৃঙ্খল এবং নিষ্ঠার সাথে মেনে চলছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগার খেলোয়াড়দের প্রটোকল মেনে চলায় খুশি নিউজিল্যান্ড সরকার
এক সিরিজ আগে নিউজিল্যান্ড সফর করেছিল পাকিস্তান ক্রিকেট দল। সফরে গিয়ে কি বিপত্তিটাই না বাঁধিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। ৩৫ সদস্যের বিশাল বহর নিয়ে হইহই-রইরই করে চলেছে কোভিড প্রটোকল ভাঙার উৎসব। একপর্যায়ে নিউজিল্যান্ড সরকার সফরকারীদের দেশে ফেরত পাঠানোর হুমকিও দিয়ে বসে।তবে এমন কোনো দৃশ্যায়ন হচ্ছে না বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে। বরং টাইগারদের করোনা প্রটোকল মেনে চলাতে বেশ খুশি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ও দেশটির সরকার।
করোনা মোকাবেলায় অনেকটাই সফল নিউজিল্যান্ড। তার পরেও সম্প্রতি করোনা রোগি সনাক্ত হওয়ায় আরও নড়েচড়ে বসেছে নিউজিল্যান্ড সরকার। অকল্যান্ডে চলছে সিমিত লকডাউন। করোনা থেকে দেশকে সুরক্ষা রাখার জন্য কঠোর নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় নিউজিল্যান্ডে। কিউইদের দেশে গেলে মেনে চলতে হয় কঠোর নীতিমালা। বাংলাদেশের ক্রিকেটাররা সুশৃঙ্খলভাবেই তা মেনে চলছেন।
এই সফরে দলের সাথে আছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। সুদুর ক্রাইস্টচার্চ থেকে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, ‘সবাইকে সতর্ক করে দিয়েছি, কোনোক্রমেই যেন মাস্ক ছাড়া করিডোরে বের না হয়। এমনকি দরজার কাছ থেকে যে খাবার সংগ্রহ করে, সে সময়ও যাতে মাস্ক পরা থাকে। সবাইকে বারবার সতর্ক করা হচ্ছে।’
‘ম্যানেজার সাব্বির সবাইকে বলেছে। সবাই প্রটোকল মেনেও চলছে। আজ সকালে নিউজিল্যান্ড ক্রিকেট ও সরকারের সাথে সাব্বিরদের মিটিং ছিল। বাংলাদেশ প্রটোকল না ভাঙায় তারা খুশি।’
তবে বন্দীদশার মত এমন ভিন্নধর্মী অভিজ্ঞতা এর আগে হয়নি বাংলাদেশ দলের। টিম হোটেলে বন্দি অবস্থায় সময় কাটছে তাদের। এই অভিজ্ঞতা এবারই প্রথম দলের জন্য। জালাল ইউনুসের জন্যও এমন অভিজ্ঞতা নতুন।
তিনি বলেন, ‘আমরা খুবই সচেতন। ছেলেরাও খুব সচেতন। সবাই জানে, বুঝতে পারছে। কোনো সন্দেহ নেই, ভিন্নধর্মী এক অভিজ্ঞতা। সবার কাছেই নতুন অভিজ্ঞতা। করোনার কারণে এখানে কোয়ারেন্টিনের নিয়মকানুন খুব কড়া। নিউজিল্যান্ড সরকার যেরকম প্রটোকল করে দিয়েছে আমরা তা মানার চেষ্টা করছি। তবে এটা খুবই কঠিন। সবচেয়ে বড় কথা হচ্ছে- আমরা কখনো এ ধরনের পরিস্থিতিতে পড়িনি
