লিডার্স কাপের জার্সি উন্মোচন সম্পূর্ণ-

মারুফ ইসলাম ইফতি »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং বঙ্গবন্ধুর প্রয়াত তিন পুত্র (শেখ রাসেল,শেখ জামাল, শেখ কামাল) এর স্মরনে এক ব্যক্তিক্রমধর্মী উদ্যেগ নিয়েছে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। “ফিজিকেল চ্যালেঞ্জড” প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব আয়োজন করতে যাচ্ছে লিডার্স কাপের। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ রাজধানীর এফবিসিসিআই অডিটোরিয়াম ভবনে জাঁকজমকপূর্ন ভাবে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম তিন দলের জার্সি উন্মোচন করেন।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাজু আহমেদ রাজ, ন্যাশানাল প্যারালিম্পিক কমিটি অফ বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাকসুদুর রহমান,শারিরিক প্রতিবন্ধী ক্রিকেটার’রা, এবং ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের দারুণ এই উদ্যেগের ভুয়াসী প্রশংসা করে প্রধান অতিথি ফজলে ফাহিম বলেন: গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের দারুণ এই উদ্যেগের জন্য তাদের ধন্যবাদ জানাই। ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রীড়াবিদদের অবহেলার সুযোগ নেই! সেটা আরো একবার প্রমাণ করলো গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের পরিচালকরা। বিগত সময়েও ওরা অনেক ভাল কাজ করে এসেছে, আশা করি সামনে ওরা আরো ভাল কিছু উপহার দিবে। এই ধরনের মহৎ উদ্যেগ গুলোর সঙ্গে আগামীতে যুক্ত থাকার চেষ্টা করবো। আমি ব্যক্তিগত ভাবে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের কর্ণধার রাজু আহমেদ রাজ ও তার সহযোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছি এমন ব্যক্তিক্রমধর্মী সুন্দর উদ্যেগের জন্য।

আসন্ন লিডার্স কাপের আয়োজনের ব্যাপারে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাজু আহমেদ রাজ বলেন: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষরাও যাতে ভূমিকা রাখতে পারে, সেজন্য সায়মা ওয়াজেদ পুতুল আপুর অনুপ্রেরণায় আমরা লিডার্স কাপ করার পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করি সবার সমর্থনে আমরা সফলভাবে আমাদের টুর্নামেন্ট শেষ করতে পারবো। এই টুর্নামেন্টর সঙ্গে যুক্ত সকল স্পন্সর ও সহযোগীদের আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ সকলের প্রত্যাশা পূরন করে সুন্দর ও গুছানো একটি টুর্নামেন্ট উপহার দিতে পারবো আপনাদের।।

উল্লেখ্য, গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন যাবৎ ক্রিকেটীয় কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। দেশ ও দেশের বাইরের বিভিন্ন টুর্নামেন্টেও তারা অংশগ্রহন করে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে আসছে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মৈত্রী সিরিজে অংশগ্রহণ করে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আর্জন করে। বঙ্গবন্ধুর প্রয়াত তিন ছেলের প্রতি সম্মান দেখিয়ে এবং তাদের স্মরনে আসন্ন লিডার্স কাপে অংশগ্রহণকারী তিনটি দলের নামকরণ করা হয় যথাক্রমে শেখ কামাল চ্যালেঞ্জার্স, শেখ জামাল ওয়ারিয়ার্স ও শেখ রাসেল ড্রিমার্স। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব সারাদেশ ব্যাপী সব গুলো জেলা মিলিয়ে প্লেয়ার হ্যান্টিং ক্যাম্প করে ৪৫ জন প্রতিভাবান ক্রিকেটার বাছাই করবে। আর বাছাইকৃত সেই ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১০ই মার্চ পর্দা উঠবে লিডার্স কাপের, এবং ১১ তারিখ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে টুর্নামেন্টের।

নিউজক্রিকেট / মারুফ ইসলাম ইফতি

 

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »