রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের মাটিতে সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শুরু হবে ৫ মার্চ থেকে। ৬ দলের এই টূর্নামেন্টে অংশ নিবেন এক সময় বিশ্বকাঁপানো ক্রিকেটাররা। যারা মাঠে নামলে এখনও দর্শকদের মধ্যে উত্তেজনা কাজ করে। যাদের খেলা দেখা হতো মুগ্ধ হয়ে। যাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ছিল শিল্পের ছোঁয়া। যে সকল লিজেন্ড খেলোয়াড়দের কখনোই এক সঙ্গে দেখা যায় নি। তাদের নিয়েই আয়োজন হতে যাচ্ছে রোডস সেফটি ওয়াল্ড সিরিজ।

এই টূর্নামেন্টে অংশ নিবেন বাংলাদেশ লিজেন্ড খেলোয়াড়েরা। তাই বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর নিয়ে এল বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে।

আগামী ৫ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত গ্রুপ পর্বে
মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শীর্ষ চার দলকে নিয়ে ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ২১ মার্চ মাঠে গড়াবে ফাইনাল। ভারতের রায়পুরে সবগুলো ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। উদ্বোধনি দিনে মুখোমুখি লড়াই হবে বাংলাদেশ লিজেন্ড এবং ভারত লিজেন্ড।

এক নজরে রোডস সেফটি ওয়সল্ড সিরিজের পূর্নাঙ্গ সূচিঃ
৫ মার্চ : ভারত লিজেন্ডস-বাংলাদেশ লিজেন্ডস.
৬ মার্চ : শ্রীলংকা লিজেন্ডস-ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস
৭ মার্চ : বাংলাদেশ লিজেন্ডস-ইংল্যান্ড লিজেন্ডস
৮ মার্চ : দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস-শ্রীলংকা লিজেন্ডস
৯ মার্চ : ভারত লিজেন্ডস-ইংল্যান্ড লিজেন্ডস
১০ মার্চ ; বাংলাদেশ লিজেন্ডস-শ্রীলংকা লিজেন্ডস
১১ মার্চ : ইংল্যান্ড লিজেন্ডস-দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস
১২ মার্চ : বাংলাদেশ লিজেন্ডস-ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস
১৩ মার্চ : ভারত লিজেন্ডস-দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস
১৪ মার্চ : শ্রীলংকা লিজেন্ডস-ইংল্যান্ড লিজেন্ডস
১৫ মার্চ : বাংলাদেশ লিজেন্ডস-দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস
১৬ মার্চ ; ইংল্যান্ড লিজেন্ডস-ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস
১৭ মার্চ : প্রথম সেমিফাইনাল
১৮ মার্চ ; দ্বিতীয় সেমিফাইনাল
২১ মার্চ : ফাইনাল

 

নিউজক্রিকেট/ রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »