নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের যদি অংশগ্রহণ না করে এশিয়া কাপে তাহলে এ কাপ আলোর মুখ দেখবে কি না তা সময়ই বলে দেবে। তবে এশিয়া কাপের পর বাংলাদেশ দলের ক্রিকেটীয় সূচি ঠিক হয়ে আছে এখনই। এশিয়া কাপ হোক কিংবা না হোক, এ টুর্নামেন্টটির জন্য নির্ধারিত সময়ের পর বাংলাদেশ দল যাবে জিম্বাবুয়ে সফরে।
দীর্ঘ সময় পর টাইগাররা যাবে জিম্বাবুয়ে সফরে, খেলবে তিন ফরম্যাটই। এর মধ্যে টেস্ট থাকছে দুটি এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি থাকবে দুটি করে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন,’‘এফটিপিতে এশিয়া কাপের জন্য জায়গা রাখা আছে। তার পরপরই জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। এখন পর্যন্ত এভাবেই আছে। এফটিপি মেনেই অন্যান্য বোর্ডের সাথে যোগাযোগ হচ্ছে।’’
এশিয়া কাপের জন্য সময় ধরে রাখা আছে জুনের শুরুতেই, অর্থাৎ প্রথম সপ্তাহে। এশিয়া কাপ যদি না-ও হয়, তাহলে জুনেই বাংলাদেশ দল যাবে জিম্বাবুয়ে সফরে। কোয়ারেন্টিনের ধাপ পেরিয়ে সিরিজ শেষ করতে লেগে যাবে দেড় মাসের মত।
