নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ড জাতীয় দলের কোচিং প্যানেলে নতুন করে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ৩ কোচ। তাদের মধ্যে একজন ব্যাটিং কোচ এবং বাকি দুইজন স্পিন ও পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন নিয়োগ প্রাপ্তরা হলেন মার্কাস ট্রেসকোথিক, জন লুইস ও জিতান পেটেল। তাদের মধ্যে ট্রেসকোথিক ব্যাটিং, লুইস পেস বোলিং ও পেটেল স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
সাম্প্রতিক সময়ে ইংলিশ কোচিং প্যানেলে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের সবারই। বিশেষ করে করোনার সময়ে বায়োবাবলের মধ্যে থেকে তিনজনই দলের প্রধান কোচ ক্রিস সিলভারহুড এবং সহকারী কোচ গ্রাহাম থ্রোপ ও পল কলিংউডের সাথে দায়িত্ব পালন করেছেন। এবার তারা স্থায়ীভাবে দলের সাথে থাকার সুযোগ পেলেন।
ইংল্যান্ড জাতীয় দলের সাথে নতুন ভূমিকায় যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রেসকোথিক বলেন,’‘এটা দারুণ এক সুযোগ, আমার কোচিং ক্যারিয়ার আরও সমৃদ্ধ করতে ও অভিজ্ঞতা বাড়াতে কাজে দিবে।’’
