নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রোড সেফটি ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজ শুরুর আগে একটি পরিবর্তন এলো বাংলাদেশ লিজেন্ডস দলে। করোনায় আক্রান্ত আফতাব আহমেদের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন নাজিমউদ্দিন।
এর আগের ঘোষিত স্কোয়াডে ছিলেন আফতাব। তবে গত ২৫ ফেব্রুয়ারি তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। যে কারণে তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে নাজিমউদ্দিনকে। দল উড়াল দিলেও সাবেক এই ব্যাটসম্যান এখনো দেশে অবস্থান করছেন। নাজিমউদ্দিন আজ মঙ্গলবার (২ মার্চ) ভারতে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
টুর্নামেন্টে নাজিমউদ্দিন ছাড়াও বাংলাদেশ দলের হয়ে খেলবেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, নাফিস ইকবাল, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহমান, মোহাম্মদ শরিফ ও আলমগীর কবির।
