আফগানদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারুণ্য নির্ভর জিম্বাবুয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামীকাল (২ মার্চ) থেকে আবুধাবিতে শুরু হচ্ছে আফগানিস্তান-জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজ। সাদা পোশাকে এবারই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে এই দুই দল। তবে আফগানদের বিপক্ষে দলের একাধিক সিনিয়র ক্রিকেটারদের পাচ্ছেনা জিম্বাবুয়ে।

দলে সিনিয়র ক্রিকেটার না থাকলেও তারুণ্যে ভরা এই দল নিয়েই আফগানিস্তানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জিম্বাবুয়ে। এমনটাই মনে করেন প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া ওয়েসলি মাধেভেরে।

ব্রেন্ডন টেইলর, ক্রেইগ এরভিনদের মতো নিয়মিত মুখ এই সিরিজে না থাকায় আফগানদের বিপক্ষেই সম্ভবত টেস্টে অভিষেক হতে যাচ্ছে এই ক্রিকেটারের। আর আফগান সিরিজে সিনিয়র ক্রিকেটারদের এই অনুপস্থিতিকে ইতিবাচকভাবেই নিচ্ছেন মিডল অর্ডারের এই ব্যাটসম্যান।

মাধেভেরে বলেন,’‘কিছু সিনিয়র ক্রিকেটার অনুপস্থিত এবং এটা আমাদের জন্য অন্যতম অসুবিধা। তবে তরুণ ক্রিকেটারদের জন্য এটাই সুযোগ আন্তর্জাতিক ক্রিকেটে শেখার। তরুণ প্রজন্ম নিয়ে কোন বিবৃতি দিতে অনেক সময়ের প্রয়োজন। তবে এটাই সেরা সুযোগ নিজের খেলার উন্নতি করার এবং নিজের যোগ্যতা প্রমাণের।’’

অবশ্য এই প্রত্যাশাকে অনুপ্রেরণা হিসেবে নিতে চাচ্ছেন মাধেভের। তিনি বলেন,”সংক্ষিপ্ত ফরম্যাটে যেমনভাবে শুরু করেছি তাতে অনেক প্রত্যাশা আমার ওপর থাকবে জানি। তবে সেগুলোকে আমি অনুপ্রেরণা হিসেবে নেব এবং ভালো করার চেষ্টা করে যাবো। আমার ধারণা, যদি পদ্ধতি অনুসরণ করি তাহলেই কেবল এই চ্যালেঞ্জ আমরা উতরাতে পারবো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »