নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দলে রয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। তবে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফিটনেস টেস্টে পাশ করতে না পারায় তাঁকে নিয়ে এ শঙ্কা তৈরি হয়েছে। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ইনজুরির কারণে খেলা হয়নি ২৯ বছর বয়সি এই স্পিনারের।
ইয়ো-ইয়ো টেস্টে এখন থেকে ভারতীয় ক্রিকেটারদের পেতে হবে ন্যূনতম ১৭.১। যেখানে আগের মানদণ্ড ছিল ১৬.১।
এছাড়া বলা হয়েছে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে দুই কিলোমিটার দৌড়ে পার করতে হবে ক্রিকেটারদের। দুইটি পদ্ধতি চালু থাকলেও যেকোনো একটি পরীক্ষা দিতে পারবেন ক্রিকেটাররা। তবে সবার জন্য যেকোনো একটিতে পাশ করা বাধ্যতামূলক।
আর সেই টেস্টেই বিপাকে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনার। দীর্ঘদিন খেলার বাইরে থাকলেও ফিটনেস টেস্টে ভালো করতে পারেননি তিনি। এর আগে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতার হয়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি।
