নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোকনিষ্ঠ পেসার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের তরুন সেনসেশন শাহীন আফ্রিদি। স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে এই রেকর্ডটি ছিল ভারতীয় পেস বোলার জাসপ্রিত বুমরার দখলে। এবার সেই রেকর্ড ভেঙে নিজের নামে লিখলেন শাহীন আফ্রিদি।
বর্তমান সময়ের সেরা পেসারদের তালিকা করলে সেখানে নিশ্চিতভাবেই থাকবে ভারতে অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহর নাম। তিন ফর্মেটেই আলো কাড়ছেন বুমরা। তবে সংক্ষিপ্ত ফর্মেটে বেশি ক্ষুরধর। সেই সংক্ষিপ্ত ফর্মেটে তার গড়া রেকর্ড ভেঙে দিলেন আফ্রিদি।
টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে ১০০ উইকেট নিয়েছিলেন জাসপ্রিত বুমরা। এই রেকর্ড গড়তে তার লেগেছিল ২৩ বছর ৫৭ দিন। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে এই মাইল ফলক ছুয়েছিলেন তিনি। ২০ বছর ৩২৬ দিন বয়সে ১০০ উইকেট নিয়ে পেসারদের মধ্যে সবচেয়ে কম বয়সি বোলার হিসাবে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন শাহীন আফ্রিদি। ৭৪ ইনিংসে এই মাইল ফলকে পৌছেছেন তিনি।
পিএসএলে লাহোর কলোন্দার্স এর হয়ে মুলতান সুলতানস এর ব্যাটসম্যান মোহাম্মদ রিজিওয়ান এর উইকেট নিয়ে ১০০ উইকেট এর কোঠা পূরন কটেন তিনি। বর্তমানে ৭৫ ম্যাচ খেলে ১০৩ উইকেট এর মালিক তিনি। স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে ৪ বলে ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তার। এই ফর্মেটে ৬/১৯ উইকেট তার সেরা বোলিং ফিগার।
শাহীন আফ্রিদিকে ধরা যায় সময়ের অন্যতম সেরা উদীয়মান পেসার হিসেবে।বর্তমান সময়ে পাকিস্তানের স্ট্রাইক বোলার ভাবা হচ্ছে শাহীন আফ্রিদিকে। তিন ফর্মেটেই দূর্দান্ত ফর্মে রয়েছেন এই পেসার। দূর্নান্ত গতি আর লাইন-লেংথ দিয়ে বোলিংয়ে হয়ে উঠছেন নির্ভরতার প্রতিক। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৫টি টেস্ট, ২২টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফ্রিদি। টেস্ট ৪৮, ওয়ানডে ৪৫ এবং টি টোয়েন্টি তে ২৪ টি করে উইকেট নিয়েছেন তিনি।
সবচেয়ে কম বয়সে (স্পিনার ও পেসার মিলিয়ে) ১০০ টি-টোয়েন্টি উইকেট শিকারের রেকর্ড আফগানিস্তানের মুজিব উর রহমান এর দখলে। ১৮ বছর ২৭১ দিন বয়সে তিনি শততম টি-টোয়েন্টি উইকেট শিকার করেছিলপন মুজিব। । ১৮ বছর ৩৬০ দিন বয়সে ১০০তম টি-টোয়েন্টি উইকেট শিকার করে দ্বিতীয় স্থানে রয়েছেন আর এক বিষ্ময় রশিদ খান।
নিউজক্রিকেট / শাহীন।
