আহমেদাবাদের টেস্ট আমি উপভোগ করেছি: লায়ন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আহমেদাবাদ টেস্টে ভারত ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টে রাজত্ব করেছে স্পিনাররা। ইতিহাসের সেরা এই স্পিনবান্ধব ম্যাচে ভারত জিতে যায় মাত্র দুদিনেই। তবে এমন ম্যাচ দেখে খুশি নাথান লায়ন।

অস্ট্রেলীয়ান এই স্পিনারের মতে এমন দাপট যেন মেনে নিতে পারছেন না গ্রেটরা। কিন্তু লায়ন নিজে স্পিনার বলেই হয়ত, স্পিনারদের এই দাপট দেখে মুগ্ধ রীতিমত।

লায়ন এতই খুশি যে তার ইচ্ছা- আহমেদাবাদের কিউরেটর তথা পিচ কারিগরকে সিডনি ক্রিকেট মাঠে নিয়ে যাবেন। লায়ন বলেন,”এই টেস্টের সবচেয়ে বড় ব্যাপার হল ইংল্যান্ড ৪ জন পেসার নিয়ে খেলতে নেমেছিল। এটাই সব বলে দিচ্ছে। আমার আর কিছু বলার প্রয়োজন নেই।’’

লায়ন আরও বলেন,”এই পিচ দুর্দান্ত ছিল। আহমেদাবাদের এই কিউরেটরকে আমি সিডনিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। বিশ্বজুড়ে পেস বান্ধব উইকেটে খেলে আমরা ৪৭ রানে, ৬০ রানে অলআউট হয়ে যাই। তখন কেউ কিছু বলে না।’’

স্পিনের বিপক্ষে ব্যাটসম্যানরা ধরাশায়ী হলেই কেন এত হইচই, তা-ই প্রশ্ন লায়নের। তিনি বলেন,’‘যখনই বল ঘুরতে শুরু করে, বিশ্বের সবাই তখন কান্নাকাটি শুরু করে। কেন হয় আমি জানি না। সত্যি আহমেদাবাদ টেস্ট আমি উপভোগ করেছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »