ইনিংসে তানভিরের ‘৮’ উইকেট, সাইফদের দাপুটে জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চট্টগ্রামে আয়ারল্যান্ড উলভস এর বিপক্ষে একমাত্র চার দিনের আন-অফিশিয়াল ম্যাচে ইনিংস এবং ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ ইমারজিং দল। বাংলাদেশের হয়ে ৮ উইকেট নিয়েছেন লেফট আর্ম অর্থডক্স বোলার তানবির ইসলাম।

জহুর আহমেদ স্টিডিয়ামে আগে ব্যাট করে ১৫১ রান করেছিল আয়ারল্যান্ড উলভস। বাংলাদেশের হয়ে ২০ ওভার বল করে ৫৫ রানে ৫ উইকেট নিয়েছিল তানবির ইসলাম। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইয়াসির আলির ৯২, সাইফ হাসান ৪৯ এবং তানজিদ হাসান তামিমের ৪১ রানের উপর ভর করে ৩১৩ রান করেছিল বাংলাদেশ।

১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে আইরিশরা। দ্বিতীয় ইনিংসে তানভিরের স্পিনের জবাব খুঁজে পায়নি আয়ারল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ১৩৯ রানে থেমেছে তাদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ড এর প্রতিরোধ ছিল কেবল পঞ্চম উইকেট জুটিতে। অধিনায়ক হ্যারি টেক্টর ও কার্টিস ক্যামফারের ৬০ রানের জুটিতে কিছুখন লড়াই করে।

দ্বিতীয় দিনেই ৪ উইকেট হারানো আয়ারল্যান্ড, তৃতীয় দিনের প্রথম সেশনে কোন উইকেট হারায়নি। দ্বিতীয় সেশনে নেমেই তানবিরের আঘাতে দিশেহারা হয়ে পরে আয়ারল্যান্ড উলভস।ফলে ৭৪.৩ ওভার ব্যাট করতে ১৩৯ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। ২৮.৩ ওভার ব্যাট করে ৫১ রানের খরচায় ৮ উইকেট শিকার করেন তানভির।

সংক্ষিপ্ত স্কোর

টস : আয়ারল্যান্ড উলভস

আয়ারল্যান্ড উলভস ১ম ইনিংস : ১৫১/১০ (৬৭ ওভার)
ক্যামফার ৩৮, টাকার ২০, ম্যাককলাম ১৯
তানভির ৫৫/৫, সাইফ ১৫/২, এবাদত ৩২/২, খালেদ ২০/১

বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস : ৩১৩/১০ (৯০.৪ ওভার)
ইয়াসির ৯২, সাইফ ৪৯, জয় ৪১, তামিম ৪১, হৃদয় ৩৬, দিপু ২০, আকবর ১৯
আডায়ার ২২/৩, হিউম ৫৬/৩, গার্থ ৪৮/২

আয়ারল্যান্ড উলভস ২য় ইনিংস : ১৩৯/১০ (৭৪.৩ ওভার)
টেক্টর ৫৫, ক্যামফার ২২, ডোহেনি ২০
তানভির ৫১/৮, সাইফ ১৫/১, এবাদত ২৭/১

ফল : বাংলাদেশ ইমার্জিং দল ইনিংস ও ২৩ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »