অপেক্ষায় শানাকা নতুন অধিনায়ক ম্যাথুস-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন দাসুন শানাকা। তবে দায়িত্ব পেয়েও অধিনায়ক হিসেবে অভিষেকের জন্য অপেক্ষার প্রহর বাড়ছে তার।

পাসপোর্ট জটিলতার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাঠে নামা আটকে আছে শানাকার। এখনো পর্যন্ত ক্যারিবীয়ানে পৌঁছাতে না পারায় শানাকার বদলি হিসেবে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অ্যাঞ্জেলো ম্যাথুস। রবিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিৃবতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

সেই সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাসপোর্টজনিত সমস্যার সমাধান হলেই দলের সঙ্গে যোগ দেবেন শানাকা। একটা সময় শ্রীলঙ্কাকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন ম্যাথুস। দেশটির হয়ে ৩৪টি টেস্ট, ৯৮টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এই অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী ৩, ৫ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ১০, ১২ ও ১৪ মার্চ মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। ২১ মার্চ থেকে শুরু হওয়া টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে লঙ্কানদের ক্যারিবীয় সফর।

ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য শ্রীলঙ্কা স্কোয়াড:
দাসুন শানাকা, দিমুথ করুনারত্নে, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুনকা গুনাথিলাকা, নিরোশান ডিকওয়েলা, পাথুম নিশাঙ্কা, ওয়াহিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, কামিন্দু মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, লক্ষণ সান্দাকান, দুশমন্থ চামিরা, থিসারা পেরেরা, আশিন বান্দারা, ওশান্ডা ফার্নান্ডো, দিলশান মধুশঙ্কা, আকিল ধনাঞ্জয়, রামেশ মেন্ডিস।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »