হাফিজের সঙ্গে অবিচার করছে পিসিবি

ডেস্ক রিপোর্ট »

গেল বছর দুর্দান্ত পারফর্ম করার পরেও মোহাম্মদ হাফিজকে কেন্দ্রীয় চুক্তির ‘সি’ ক্যাটাগরিতে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। আর হাফিজকে এই ‘সি’ ক্যাটাগরিতে রাখায় পিসিবির সমালোচনা করেছেন মঈন খান। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মনে করেন, এটি পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে।

 

বুড়ো বয়সেও টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সেরা পারফর্মার এখন হাফিজ। বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও পরিণত হয়ে উঠছেন তিনি। দীর্ঘদিন পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না তিনি। সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে তাঁকে চুক্তিতে ফিরিয়েছে পিসিবি।

 

টি-টোয়েন্টি ক্রিকেটে একজন অভিজ্ঞ ও সেরা পারফর্মার হওয়ার পরও তাঁকে নিম্নতম ক্যাটাগরিতে রাখায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় হাফিজের সঙ্গে পিসিবির এমন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মঈন খান।

 

এ প্রসঙ্গে তিনি বলেন,”মোহাম্মদ হাফিজ ‘এ’ ক্যাটাগরিতে চুক্তির দাবি রাখে। ‘সি’ ক্যাটাগরিতে রেখে পিসিবি তার প্রতি ন্যায়সঙ্গত আচরণ করেনি, যেখানে আজহার আলি ও ইয়াসির শাহ এক ফরম্যাটে খেলে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। একজনের বিরুদ্ধে এটা পক্ষপাতমূলক আচরণ।’’

 

৪০ বছর বয়সি এই ক্রিকেটারের এমন সিদ্ধান্তে হতাশ পিসিবি বোর্ড। তবে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের হয়ে তাঁর সাম্প্রতিক ফর্ম ধরে রাখবে বলে বিশ্বাস পিসিবির এই কর্মকর্তার।

 

ওয়াসিম বলেন,”মোহাম্মদ হাফিজ প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আমি হতাশ, তবে আমি তার সিদ্ধান্তকে পুরোপরি সম্মান করি। মৌসুম জুড়ে আমাদের তারকা পারফরমারদের একজন হাফিজ এবং আমরা আশা করি দক্ষিণ আফ্রিকা সফরে সে তার ফর্ম ধরে রাখবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »