দশকসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন স্টার্লিং-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সর্বশেষ সিজনে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন ব্যাটসম্যান পল স্টার্লিং। ফলস্বরূপ পুরুষ বিভাগে আয়ারল্যান্ডের দশকসেরা ক্রিকেটারের পুরস্কার জিতছেন পল স্টার্লিং। ২০১১-২০ সময়ের মধ্যে পারফর্ম করা ক্রিকেটারদের বিবেচনা করে এই পুরস্কার দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
দিনের পর দিন ধারাবাহিকভাবে পারফর্ম করার সুবাদে এড জয়েস, উইলিয়াম পোটারফিল্ড, কেভিন ও ব্রায়েন এবং টিম মুর্তাগকে পেছনে ফেলে এই সম্মাননা জিতেছেন স্টার্লিং।

এমন সম্মাননা পাওয়ার পর স্টার্লিং বলেন,’‘এটি দারুণ একটি পুরস্কার, আমাকে অবশ্যই স্বীকার করতে হবে। দীর্ঘদিন ধরে এমন কিছুর..। এখানে গেল ১০ বছরে দারুণ সব ক্রিকেটার জড়িত ছিল। তাঁদের পেছনে ফেলে শীর্ষে এসে এটি পেয়ে কতটা আনন্দিত তা বলে বোঝানো যাবে না। এটি দারুণ ব্যাপার।’’

এছাড়া মেয়েদের হয়ে দশকসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন কিম গার্থ। লউরা ডেলানি, সেলিসিয়া, ইসোবেল জয়েস এবং ক্লেয়ার শিলিংটনদের হটিয়ে এই পুরষ্কার পেয়েছেন গার্থ। ২০১০ সালে মাত্র ১৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। গেল দশকে আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »