কোহলির অধীনে খেলার স্বপ্ন আমার: যাদব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন সূর্যকুমার যাদব। তার স্বপ্ন সত্যি হতে চলেছে, ইচ্ছা ছিল কোহলির সঙ্গে খেলার তাঁর। সেটাই এবার সত্যি হতে চলেছে।

তিনি জানিয়েছেন, ভারতের জার্সি গায়ে খেলার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন তিনি। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাবাহিকভাবে পারফর্ম করেই ভারতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যাদব বলেছেন,”প্রথম লক্ষ্য হলো আমি দলের সঙ্গে ভালো কিছু সময় কাটাতে চাই এবং সেখানের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চাই। আমার অনেকদিনের স্বপ্ন ছিল বিরাট কোহলির নেতৃত্বে খেলবো এবং আমি তাঁর সঙ্গে খেলতে ও শিখতে উদগ্রীব হয়ে আছি। যা আমাকে খেলোয়াড় হিসেবে উন্নতি করতে আরও সাহায্য করবে।”

অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটার আরও বলেন,”আমি তাঁর বিপক্ষে আইপিএলে খেলেছি এবং ভারতের হয়ে এতো অর্জনের পরও তিনি যেভাবে মাঠে নিজেকে উজার করে দেন তা অসাধারণ। তিনি মাঠে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করেন। তাঁর কাছ থেকে এটাই শেখার বিষয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »