নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বয়সটা নিছকই কম নয়। এই বয়সে এসেও দিনের পর দিন খেলে যাচ্ছেন হরহামেশায়। বলছিলাম হার্ড হিটার ক্রিস গেইলের কথা। ৪১ বছর বয়সী এই ক্রিকেটারের চোখ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর আগে ক্রিস গেইলকে শুক্রবার দুবছর পর প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ডাক দেওয়া হয়েছিল।
চলতি সপ্তাহে বুধবারে অ্যান্টিগায় শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি। এর জন্য ১৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন ক্রিকেটের অন্যতম আন্তর্জাতিক সুপারস্টার গেইল। আর তার লক্ষ্য অক্টোবরে ও নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সফলভাবে জয় লাভ করা।
