নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান গতকাল ২৬ ফেব্রুয়ারি ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। ২০০৭ সালে ভারতের হয়ে তিনি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জয়ের ভারতীয় দলের অংশ ছিলেন।
অবসর গ্রহণকালে পাঠান বলেন,”আমি আনুষ্ঠানিকভাবে সব ধরণের খেলা থেকে অবসর ঘোষণা করছি। আমি আমার পরিবার, বন্ধু, অনুরাগী, দল এবং সমগ্র দেশকে সমস্ত সমর্থন এবং ভালবাসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত আপনি ভবিষ্যতেও আমাকে উৎসাহিত করতে থাকবেন।”
ইউসুফ ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন এবং ভারতের হয়ে ৫ টি ওয়ানডে এবং ২২ টি টি-টোয়েন্টি খেলেছিলেন। ভারতীয় দলের অংশ হিসেবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ জিতেছিলেন তিনি।
