দ্রুততম ‘৪০০’ উইকেটের মালিক অশ্বিন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে টেস্টে ৪০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে আলোচিত গোলাপি বলের টেস্টে এই কীর্তি গড়েন তিনি।

অশ্বিনই প্রথম অবস্থানে রয়েছেন যে ৪০০ উইকেট পেয়েছেন দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে। এছাড়া টেস্ট ইতিহাসে তিনি দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪০০তম উইকেটের দেখা পেয়েছেন।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস, ওলি পোপ ও জফরা আর্চারের উইকেট শিকার করে অশ্বিন ৪০০ উইকেটের মালিক হয়ে যান। এর আগে ভারতের হয়ে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিং (৪১৭)। দ্রুততম বোলার হিসেবে ৪০০ উইকেট শিকারের ক্ষেত্রে অশ্বিনের উপর শুধু মুত্তিয়া মুরালিধরন, তার লেগেছিল ৭২টি টেস্ট।

অনন্য এই কীর্তি গড়ে অধিনায়ক বিরাট কোহলির কাছে কিংবদন্তিতে পরিণত হয়েছেন অশ্বিন। ম্যাচ শেষে কোহলি বলেন,’‘ভারতীয় ক্রিকেটের জন্য অশ্বিন যা করেছে তার জন্য উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানানো উচিত। আমাদের সবার গর্ব হওয়া উচিত। আমি ওকে বলেছি যে এখন থেকে আমি ওকে ‘লেজে’ (লিজেন্ডের সংক্ষিপ্ত রুপ) বলে ডাকব। ৪০০ উইকেট অসাধারণ কৃতিত্ব। এখনও অনেক বছর ভারতের হয়ে খেলবে ও।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »