শাস্তি কমায় মুক্তি মিলেছে উমর আকমলের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমলের। বোর্ডের দেওয়া ৩ বছরের নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত কমিয়ে আনা হয়েছে মাত্র ১ বছরে। আর গেলো বছরের ফেব্রুয়ারি থেকে নিষেধাজ্ঞা শুরু হওয়ায় তা এক বছর পেরিয়েও গেছে।

আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও ৪.২৫ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা গুনতে হচ্ছে তাঁকে।

এক বিবৃতিতে পিসিবি জানায়,”পিসিবি ও উমর আকমলের দায়ের করা আপিলের বিষয়ে স্বতন্ত্র বিচারকের অধীনে সিএসএস সিদ্ধান্ত প্রকাশ করেছে। উভয়ের আপিলের ভিত্তিতে পিসিবির দুর্নীতি দমন আইনের ২.৪.৪ অনুচ্ছেদ লঙ্ঘনেরদায়ে উমর আকমলকে ১২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। সেই সঙ্গে তাকে ৪.২৫ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।”

এর আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা যথাযথ কর্তৃপক্ষকে না জানানোর অপরাধে তাঁকে তিন বছর নিষিদ্ধ করে পিসিবি।

তবে শাস্তি মাত্রা পছন্দ না হওয়ায় ফলে সেই রায়ের বিপক্ষে আপিল করেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। আপিএলের রায়ের দায়িত্ব পড়েছিল দেশটির সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ফকির মোহাম্মদ খোখারের ওপর। আপিল করার সুবাদে সেই সময় আকমলের শাস্তি ১৮ মাস কমানো হয়েছিল। পরে শাস্তি আরও কমাতে আবারও আপিল করেছিলেন তিনি। অবশেষে আরও একবার শাস্তি কমিয়েছে দেশটির আদালত। আর তাতেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে ডানহাতি এই ব্যাটসম্যানের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »