ডেস্ক রিপোর্ট »
করোনার কারণে চলতি রোড সেফটি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা দল প্রত্যাহার করায় ২০২১ সালের রোড সেফটি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের দল। সেই দলে খেলবেন মোট ১৪ জন বাংলাদেশি ক্রিকেটার।
টুর্নামেন্টে বাংলাদেশ লিজেন্ডস দলের হয়ে যারা খেলবেন তারা হলেন- মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, নাফিস ইকবাল, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ, মুশফিকুর রহমান, মোহাম্মদ শরিফ, আলমগীর কবির।
আগামী ৫ মার্চ ভারত লিজেন্ডসের বিপক্ষে বাংলাদেশ লিজেন্ডসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সাবেকদের এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। গত বছর শুরু হয়েছিল এ টুর্নামেন্টের প্রথম আসর। এবার নতুন দল হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ লিজেন্ডস এবং ইংল্যান্ড লিজেন্ডস। আরও খেলবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। করোনা মহামারীর কারণে খেলবে না অস্ট্রেলিয়া লিজেন্ডস।
