প্রথম টেস্টে অনিশ্চিত রশিদ

ডেস্ক রিপোর্ট »

ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এক প্রকার অনিশ্চিত রশিদ খান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার সময় আঙুলে চোট পান এই আফগান স্পিনার। ফলে আগামী ২ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টেস্টে আফগানিস্তান দলে অনেকটাই অনিশ্চিত রশিদ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দেয়া এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। তার ইনজুরি নিয়ে দেশটির ক্রিকেট বোর্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, বর্তমানে আরব আমিরাতে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন রশিদ খান। আগামী ২৮ ফেব্রুয়ারি তার পাওয়া চোটের পুনরায় পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেয়া হবে প্রথম টেস্টে তিনি দলে থাকবেন কিনা।

প্রথম টেস্ট ম্যাচে রশিদের পরিবর্তে দলের স্কোয়াডে কে আসবেন তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে এই লেগস্পিনারের পরিবর্তে বিবেচনায় আসতে পারেন মুজিব উর রহমান, কাইস আহমেদ অথবা নুর আহমেদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »