পেসার অক্ষরের সহায়তায় সফল স্পিনার অক্ষর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজের ক্যারিয়ারের শুরুতে অক্ষর প্যাটেল ছিলেন একজন পুরোদমের পেস বোলার। গতি আর লাইন-লেন্থ মিলিয়ে খুব যে খারাপ বল করতেন তা না। তবে হাঁটুর ইনজুরি কেঁড়ে নেয় অক্ষরের পেসার হবার স্বপ্ন। পরবর্তীতে বাঁহাতি স্পিন দিয়ে ঠিকই ভারত জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।

চলতি ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে স্পিনার হিসেবে অভিষেক ঘটে অক্ষরের। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমেই তিনি শিকার করেছিলেন ৫ উইকেট। সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন আবারো শিকার করলেন ৬ উইকেট। দিবা-রাত্রির টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে প্রথম দিনে মাত্র ১১২ রানে গুটিয়ে দিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

বেন ফোকস আর জফরা আর্চারকেও বোকা বানিয়েছেন আর্মারেই। ক্যারিয়ারে মাত্র দুই টেস্ট খেলেই অক্ষরের উইকেট সংখ্যা এখন ১৩টি! যে কোন বোলাররের জন্য যা ঈর্ষণীয় সাফল্য। আর্ম বল করার ক্ষেত্রে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমীর কোচ ভেঙ্কাটাপথী রাজু স্যারের ভূমিকা রয়েছে বলেও জানান এই স্পিনার।

প্রথম দিনের খেলা শেষে অক্ষর বলেন,”আমি নিজে নিজেই আর্ম বল করতে শিখেছি। এই ডেলিভারিটি আয়ত্ত করতে আমি এনসিএতে (ন্যাশনাল ক্রিকেট একাডেমী) ভেঙ্কট স্যার (ভেঙ্কটাপথী রাজু) এর সঙ্গে কাজ করেছি। আমি আমার ক্যারিয়ারের প্রথম দিনগুলিতে একজন পেস বোলার ছিলাম, এ কারণেই আমার বোলিংয়ের স্টাইল কিছুটা দ্রুত।”

তিনি আরো বলেন,”সুতরাং, আমি মনে করি আমার একজন ফাস্ট বোলার হওয়ার অভিজ্ঞতাও আমাকে আর্ম বল বল করতে সহায়তা করে। আমি কেবল হাঁটুর সমস্যার কারণে নিজেকে স্পিনারে রূপান্তরিত করেছি, তবে আমার প্রথম দিনগুলিতে আমি যা করতাম তা আমাকে এখন আর্ম বলগুলি আরও দ্রুত করতে সহায়তা করে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »