ভারতের পক্ষে আম্পায়ারদের পক্ষপাতিত্বের অভিযোগ ইংল্যান্ডের –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আপনি বাংলাদেশের ক্রিকেটপ্রেমী হয়ে থাকলে নিশ্চয়ই মনে আছে ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেই রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল ম্যাচটির কথা। সেদিন ভারতের পক্ষে থার্ড আম্পায়ারের পক্ষপাতিত্বে ক্ষোভে ফেটে পড়েছিল গোটা বাঙ্গালী জাতি। আবারো সেই ভারতের পক্ষে আম্পায়ারদের পক্ষপাতিত্বে ক্ষোভ প্রকাশ করলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।

ভারতের আহমেদাবাদে চলমান দিবা-রাত্রির টেস্টে থার্ড আম্পায়ারের বেশ কিছু সিন্ধান্ত ভারতের পক্ষে যায় যেগুলো ভালভাবে বিভিন্ন এংগেল থেকে খতিয়ে না দেখায় বেশ নারাজ ইংল্যান্ডের অধিনায়ক জো রুট এবং ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি। ম্যাচটিতে আম্পায়ারের দায়িত্বে রয়েছেন ভারতের নিতিন মেনন এবং অনিল চৌধুরী, তাছাড়া থার্ড আম্পায়ারের দায়িত্বে রয়েছেন আম্পায়ার শামসুদ্দিন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বদেশী আম্পায়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিতর্ক শুরু হয় ইংলিশ ক্রিকেটার স্টোকসের ধরা একটি ক্যাচ নিয়ে যা অনফিল্ড আউট দিলেও থার্ড আম্পায়ার বল মাটিতে স্পর্শ করেছে বলে ব্যাটসম্যানকে রক্ষা করেন। তবে আসল বিতর্ক শুরু হয় ইংলিশ উইকেটরক্ষক কর্তৃক ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মাকে করা স্ট্যাম্পিং নিয়ে যা থার্ড আম্পায়ার খুব দ্রুততার সাথে নাকচ করে দেওয়ার অভিযোগ তুলেন ইংলিশ অধিনায়ক জো রুট।

ম্যাচটিতে পিছিয়ে থাকা ইংলিশরা আম্পায়ারদের এহেন সিদ্ধান্তে বেজায় নাখোশ। আম্পায়ায়ের সাথে মাঠে এ নিয়ে তর্কেও জড়িয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই ক্ষোভের বহিঃপ্রকাশে তিনি বলেন, ” তাদের সিদ্ধান্তগুলো খুবই হতাশাজনক। আমরা যখন ব্যাটিং করছিলাম তখন জ্যাকের ক্যাচটি বিভিন্ন কোণ থেকে পরিক্ষা করেছেন টিভি আম্পায়ার। কিন্তু আমাদের ফিল্ডিংয়ের বেলায় একবার দেখেই দ্রুততার সাথে নট ঘোষণা করলেন আম্পায়ার। আমরা ম্যাচ থেকে অনেক পিছিয়ে গেছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »