নিশাম বীরত্বে কিউয়ীদের জয়-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অজিদের বিপক্ষে ৫ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ রানে জিতে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড।

রোমাঞ্চ আর উত্তেজনাকর ম্যাচে, শেষ হাসি হেসেছে নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচের শেষ ওভার পর্যন্ত প্যান্ডুলামের মতো দুলতে ছিল ম্যাচটি। এক ওভারে বোলিং দল এগিয়ে তো পরের ওভারে ব্যাটিং দল। এক সময় মনে হয়েছিল ২০১৮ সালের অকল্যান্ডের স্মৃতি ফিরিয়ে আনবে অষ্ট্রেলিয়া। সেবার নিউজিল্যান্ডের দেওয়া ২৪৫ রান তারা করে জিতেছিল অষ্ট্রেলিয়া। এই ম্যাচের অষ্ট্রেলিয়া ছিল সেই পথেই। কিন্তু তাদের সামনে বাঁধা হয়ে দাঁড়ান জিমি নিশাম। নিশামের অলরাউন্ডার নৈপুণ্যে তীরে গিয়ে তরী ডুবল অস্ট্রেলিয়ার।

নিউজিল্যান্ডের দেওয়া ২২০ রানের টার্গেটে খেলতে নেমে ভালোভাবেই আগাচ্ছিল অস্ট্রেলিয়া। ৩.৩ ওভরে দলীয় ৩৪ রানে আউট হন ম্যাথু ওয়েড। তারপর অ্যারন ফিঞ্চকে নিয়ে প্রতিরোধ গড়েন জস ফিলিপস। ফিঞ্চ ১২(১৪) ম্যাক্সওয়েল ৩(৫) ফিরে গেলে ৩২ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৫ রান করে দলীয় ১১২ রানে আউট হন জস ফিলিপস । ১ ওভারে ৩ উইকেট নিয়ে অষ্ট্রেলিয়াকে বড় ধাক্কা দেন মিচেল স্যান্টনার, ১২.৩ জস ফিলিপস, ১২.৫ এস্টন আগার ০(২) মিচেল মার্শ ০(১)। তারপর বাকি পথ পারি দিয়েছেন মার্কস স্টয়নিস এবং ডেনিয়েল সামস।

শেষ ২ ওভারে অষ্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৩০ রান। টিম সাউদির ১৯ তম ওভারে দুজনে তুলেন ১৫ রান। শেষ ওভারে তাদের প্রয়োজন ১৫। এমন সমীকরণ এর সামনে বোলিং আসেন জিমি নিশাম। নিজের করা প্রথম বলেই ফিরিয়ে দেন ডেনিয়েল সামকে ৪১(১৫), দ্বিতীয় এবং তৃতীয় বলে স্টায়নিস কোন রান নিতে পারেন নি। ৪র্থ বলে ছক্কা হাঁকিয়ে আবার উত্তেজনা ছড়ান স্টয়নিস। কিন্তু ৫ম বলে লং অনে ক্যাচ দিয়ে ফিরে যান মার্কস স্টায়নিস। ফেরার আগে ৩৭ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেছেন স্টায়নিস। শেষ বলে চার হাঁকান ঝাই রিচার্ডসন। অষ্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ২১৫/৮(২০) বল হাতে মিচেল স্যান্টনার ৪-০-৩১-৪, জিমি নিশাম ১-০-১০-২, ইস সোধি ৩-০-৪১-১, টিম সাউদি ৪-০-৪৭-১।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান করেছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৬ চার ও ৮ ছক্কায় সর্বোচ্চ ৯৭ রান করেছেন ওপেনার মার্টিন গাপটিল। তিনে নেমে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন কেন উইলিয়ামসন। চার নম্বরে ব্যাটিংয়ের নেমে নিউজিল্যান্ড বোলারদের উপর তান্ডব চালিয়েছেন অলরাউন্ডার জিমি নিশাম। ১৬ বলে ১ চার ও ৬ ছক্কায় ৪৫ রান করেছেন জিমি। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন কেন রিচার্ডসন। ১ উইকেট করে নিয়েছেন ঝাই রিচার্ডসন, ডেনিয়েল সামস এবং এডসম জাপ্পা।

সংক্ষিপ্ত স্কোর ঃ
নিউজিল্যান্ড ২১৯/৭(২০)
অষ্ট্রেলিয়া ২১৫/৮(২০)
ম্যাচ নিউজিল্যান্ড জিতেছে ৪ রানে।
ম্যাচ সেরা মার্টিন গাপটিল।

নিউজক্রিকেট / রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »