কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন হাফিজ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বয়স বেড়ে ৪০ বছরে গিয়ে ছুঁয়েছে, তবে বয়স তাকে দমিয়ে রাখতে পারেনি এই বুড়ো বয়সে এসেও টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সেরা পারফর্মার মোহাম্মদ হাফিজ। এতো ভালো পারফর্ম করার পরেও অনেক দিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নেই এই ডানহাতি ব্যাটসম্যান।

চলতি পিসিবির নতুন প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে পাকিস্তানের অন্যতম সেরা এই ক্রিকেটারকে। তার মতো একজন অভিজ্ঞ ও সেরা পারফর্মার হিসেবে নিম্নতম ক্যাটাগরিতে রাখায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়ার পরেও হাফিজের ফিরিয়ে দেয়ার ঘটনা স্বীকার করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বুধবার এক বিবৃতিতে পিসিবি জানায়,”সি’ ক্যাটাগরির চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল হাফিজকে। তিনি তা ফিরিয়ে দিয়েছেন।”

২০২০-২১ মৌসুমের চুক্তির ‘বি’ থেকে রিজওয়ান উঠে এসেছেন ‘এ’ ক্যাটাগরিতে। সর্বোচ্চ এই ক্যাটাগরির চতুর্থ সদস্য হলেন তিনি। তার সঙ্গি হিসেবে আছেন অধিনায়ক বাবর আজম, সাবেক অধিনায়ক আজহার আলি এবং পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। এছাড়া নতুন কেন্দ্রীয় চুক্ততে ‘সি’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ফাওয়াদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »