নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অনেকদিনই হলো সৌম্যের ব্যাট যেন হাসছেই না। তার ব্যাট থেকে সর্বশেষ ফিফটি এসেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তেমন কিছু করতে হয়নি তার। তবে দ্বিতীয় টেস্টের দলে সুযোগ পেয়ে ব্যর্থ ছিলেন দুই ইনিংসেই।
নতুন সিরিজের আগে পেছনের সব ব্যর্থতা ভুলে সৌম্য নিউজিল্যান্ড সফরে ভালো করতে মুখিয়ে আছেন। গুরুত্বপূর্ণ এই সফরকে সামনে রেখে দেশ ছাড়ার আগে এই ব্যাটিং অলরাউন্ডার আত্মবিশ্বাসের সঙ্গেই জানালেন- নিউজিল্যান্ডে এবার ভালো খেলবে বাংলাদেশ।
বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন,’‘অবশ্যই ভালো কিছু হবে। সবাই যেভাবে মানসিক ও ক্রিকেটীয় প্রস্তুতি নিয়েছে, আশা করি সবাই ভালোই করবে।’’
নিউজিল্যান্ডে ভালো করা অবশ্য বিশ্বের যেকোনো দলের জন্যই কঠিন, যখন খেলা স্বাগতিক দলের বিপক্ষে। অবশ্য ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী।
তিনি বলেন,’‘অবশ্যই, এবার যেন আমরা সেটা ভাঙ্গতে পারি, জিতে ফিরতে পারি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে সবাই ভালো করেছে। সেখানেও আমাদের ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো করবে।’’
