বিমানবন্দরে ঝামেলা, দলছুট শানাকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা বর্তমানে দলে না থাকায় অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে দাশুন শানাকার ওপর। তবে অধিনায়কত্ব পাওয়ার প্রথম সফরেই বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটিতে পড়ে দেরি হয়ে করে ফেলেন এই অলরাউন্ডার। ফলে দলের থেকে আলাদা হয়ে যান তিনি।

ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্টের পূর্ণ সিরিজ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে শ্রীলঙ্কা দল। মূলত বিমানবন্দরে তিনি পরীক্ষা করাচ্ছিলেন তার দুই বছর আগে হারিয়ে যাওয়া পাসপোর্ট কেউ বেআইনিভাবে ব্যবহার করছে কিনা সেটি দেখার জন্য। এখানে দেরি হয়ে যাওয়ায় তিনি ফ্লাইট মিস করেন এবং দলের সাথে ওয়েস্ট ইন্ডিজে পা রাখতে ব্যর্থ হন।

শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি) প্রথমে বিবৃতি দিয়েছিল পাসপোর্ট হারিয়ে ফেলে ফ্লাইট মিস করেন শানাকা। তবে নতুন অধিনায়ক নিশ্চিত করেছেন তিনি বর্তমান পাসপোর্ট হারাননি।

শানাকা আরও জানান,”তার ভিস জমা দিতেও দেরি হয়ে গিয়েছিল। কারণ লাহিরু কুমারা করোনা আক্রান্ত হওয়ার পরে দেশ ছাড়ার আগে এক দফা আইসোলেশনে যেতে হয়েছিল ক্রিকেটারদের এবং সেই সময়ে ভিসা জমা দিতে দেরি করে ফেলেন তিনি। তবে বিলম্বে হলেও দলের সাথে যোগ দিবেন বলে নিশ্চিত করেন।”

শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড : দিমুথ করুণারত্নে (ওয়ানডে অধিনায়ক), দাসুন শানাকা (টি-টোয়েন্টি অধিনায়ক), দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দানুশকা গুণাথিলাকা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকভেলা, ওসাদা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আশেন বান্দারা, থিসারা পেরেরা, রমেশ থারিন্দ মেন্ডিস, বানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, অসিথ ফার্নান্দো, দিলশান মদুশাঙ্কা, লাকশান সান্দাকান, অকিলা ধনঞ্জয়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »