ইশান্ত ভাগ্যবান: কাইফ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। গোলাপি বলের এই টেস্টে ভারতের দ্বিতীয় পেসার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নেমেছেন পেসার ইশান্ত শর্মা।

আর এ কারণে ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফ মনে করছেন, একশতম টেস্ট খেলতে এর থেকে ভালো স্টেডিয়াম খুঁজে পেতেন না ইশান্ত। কারণ ক্রিকেট বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম এখন এটি। একসাথে ১ লক্ষ ১০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন এই স্টেডিয়াম।

এই স্টেডিয়াম দেখে মুগ্ধ ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। তিনি বলেছেন,”দৃষ্টিনন্দন মোতেরা (নরেন্দ্র মোদি স্টেডিয়াম)! কীভাবে ব্যাখ্যা করব জানি না। এক লাখ দশ হাজার দর্শক দর্শক ধারণ ক্ষমতা। থিয়েটার অব ড্রিমস ছাড়া আর কি!”

এত বড় এবং এত সুন্দর স্টেডিয়ামে শততম টেস্ট খেলতে পারায় ইশান্তকে ভাগ্যবান মনে করছেন কাইফ। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেন,”সবথেকে বড় স্টেডিয়াম, সবথেকে লম্বা ক্রিকেটার। ১০০তম টেস্ট খেলার জন্য ইশান্ত এর থেকে ভালো স্টেডিয়াম খুঁজে পেত না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »