নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার কারণে অনেকদিন ধরেই খেলা বন্ধ ছিল পুরো বিশ্বে। সময়ের পরিক্রমায় সবকিছুই স্বাভাবিক হতে শুরু করেছে সাথে ফিরতে শুরু করেছে ক্রিকেট লড়াইও। তবে এখন যে কোন ক্রিকেট ম্যাচ খেলতে হলে মেনে চলতে হয় বিভিন্ন বিধি-নিষেধ ও সীমাবদ্ধতা।
বর্তমান করোনাকালীন এই সময়ে ক্রিকেট খেলতে পারাটাই অনেক বড় আশীর্বাদ গেইলের কাছে। জাতীয় দলে খেলার কারণে মাত্র দুই ম্যাচ খেলে পিএসএল ছেড়ে দেশে ফিরতে হয়েছে তাকে। পিএসএলে দলের প্রথম ম্যাচে গেইল করেছিলেন ৩৯ রান। দ্বিতীয় ম্যাচ খেলেছিলেন ৬৮ রানের বিদ্ধংসী একটি ইনিংস।
তাঁর মতে, করোনাকালীন বিশ্বে ক্রিকেট খেলতে পারাটাই অনেক বড় আশীর্বাদ। গেইল বলেন,”এই মুহুর্তে ক্রিকেট খেলতে পারাটা এক বড় ধরনের আশীর্বাদ। আশা করছি ভবিষ্যতে পরিস্থিতি আরো ভালো হবে। স্টেডিয়ামে কোন দর্শক নেই। টিভির সামনে বসে খেলা দেখতে হচ্ছে। এটা এমন কিছু যে একসময় মানুষ এবং খেলোয়াড়রা এই সময়ের দিকে ফিরে তাকাবে। জীবনে যখন ভালো কিছু ঘটে তখন তার প্রশংসা করা উচিত।”
বয়সের গন্ডি ৪১ পাড় করা এই ক্রিকেটার আরো বলেন,”যখন পৃথিবী থমকে থাকে তখন সবকিছুই কঠিন। কোনকিছু নিয়ে যখন সম্ভাবনা থাকে তখন জীবনকে খেয়ালি হিসেবে নেয়া উচিত নয়। আমাদের চেষ্টা করব সেরা জীবন যাপন করতে এবং সর্বোচ্চভাবে জীবনটা উপভোগ করতে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আরো বেশি সময় দিতে হবে।”
