নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইনজুরি আর পেস বোলার একে অন্যের পরিপূরক। আপনি একজন পেস বোলার আর ইনজুরির সাথে পরিচয় নেই! এটা বড্ড বেমানান। ইনজুরির সঙ্গে প্রতিদিনই লড়াই করতে হয় পেসারদের। বন্ধুর মতো ইনজুরিকে আপন করে নিয়েই চলতে হয় প্রতিনিয়ত। ইনজুরিকে বুড়ো আঙুল দেখিয়ে বার বার ফিরে আসতে হলে অবশ্যই দিতে হবে অগ্নি পরীক্ষা। কঠোর পরিশ্রম করে নিজেকে ফিরে পেতে হবে। নিজেকে মানসিক ভাবেও শক্ত করে গড়ে তুলতে হবে। তাসকিন আহমেদ যেন বাকিদের থেকে আলাদা।
ছেলেটা এতো এতো পরিশ্রম করে নিজেকে আলোর পথে নিয়ে আসেন। যখনই নিজেকে প্রমানের মঞ্চ খুঁজে পান, ঠিক সেই সময়েই ইনজুরি নামক বাঁধায় আটকে যান। কিন্তু থেমে থাকেন না! পুনরায় নিজেকে পুড়িয়ে খাঁটি করে গড়ে তুলেন। ফিরে আসেন ভয়ংকর হয়ে।
তাসকিন আহমেদ কিছুদিন আগে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতিটা নিয়েছেলেন নিজের মতো করেই। ঠিক সেই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে বাম হাতে চোট পেয়ে ছিটকে পড়তে হয় বাংলাদেশ দলের এই গতি তারকাকে। ইঞ্জুরির সঙ্গে লড়াই করে শেষ ওয়ানডেতে খেলেছেন তিনি। ৮.২ ওভার বলে করে ৩১ রানে পেয়েছিলেন ১ উইকেট। তাসকিন মনে করেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
অথচো স্কোয়াড ঘোষনার আগের দিনেই প্রস্তুতি ম্যাচে বাম হাতে ব্যথা পেয়েছিলেন তিনি। সেবার তিন সেলাই লেগেছিল তার হাতে। সেখান থেকে রিকোভার করে খেলেছেন ওয়ানডে সিরিজ। ছিলেন দুই ম্যাচের টেস্ট সিরিজেও। তাসকিন এখন আর ইনজুরি নিয়ে ভাবেন না। প্রকৃতির নিয়ম মেনে নিয়েই সামনে আগাতে চান।
তাসকিন বলেন “না, আসলে ঠিক আছে। ইঞ্জুরিটা তো দুর্ঘটনাবশত, ওইটা তো আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে সবসময় ভালো প্রক্রিয়া মেনে চলা, নিজের সঙ্গে সৎ থাকা। যেটা আমার অধীনে আছে, এই জিনিসগুলাই ভালো মতো পালন করতে চাই। আর দুর্ঘটনাবশত ইঞ্জুরি যেটা এটা আমার হাতে নেই এবং সবকিছুর পেছনে ভালো কোনো কারণ থাকে। আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্য করেন কিন্তু আমি আমার প্রক্রিয়াটাকে বেশি ফোকাস করি।”
তাসকিন মনে করেন বাংলাদেশকে দেওয়ার মতো এখনও দীর্ঘ সময় রয়েছে। আর সে কারনেই দিনের পর দিন কঠোর পরিশ্রম করে নিজেকে ফিট রাখছেন। তাসকিন জানালেন জাতীয় দলে নিয়মিত খেলতেই এই পরিশ্রম করে যান তিনি।
“অবশ্যই আমার জন্য বড় বিষয় হবে কারণ আমি সবসময় চাই বাংলাদেশ দলের হয়ে থাকতে, খেলতে। দিন শেষ এটাই আমার স্বপ্ন। পরিশ্রম করার পেছনে এটাই লক্ষ্য থাকে যে সবসময় জাতীয় দলের হয়ে খেলা।
নিউজক্রিকেট / রাসেল
