মোদির নামে নামকরণ করা হলো সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ভারত-ইংল্যান্ড দিবারাত্রির টেস্টের মধ্য দিয়ে অভিষেক হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের। স্টিডিয়ামটির উদ্বোধনের দিনে নতুন করে নাম করন করা হয়েছে। আহমেদাবাদের মোতেরায় এই স্টেডিয়ামের নাম ছিল সরদার প্যাটেল স্টেডিয়াম।সরদার ভাই প্যাটেল স্টেডিয়াম এর নাম পরিবর্তন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেডিয়াম হিসাবে নামকরন করা হয়েছে। ইংল্যান্ড ও ভারতর মধ্যেকার দিবারাত্রির গোলাপি টেস্টে মাঠের লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

ভারতের প্রধানমন্ত্রী মোদির বাড়ি গুজরাটের আহমেদাবাদে নির্মিত করা স্টেডিয়ামটির উদ্বোধন করতে মোদি নিয়ে এনেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেই আয়োজনের বিনোদনের খোরাক জুগিয়েছিলেন ট্রাম্প। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, বিরাট কোহলিদের নাম উচ্চারণ করতে গিয়ে বিকৃত করে ফেলেছিলেন তিনি। বছরখানেক পরে সেই মাঠে উদ্বোধন হলো ম্যাচেরও।

বিশ্বের সর্বোচ্চ দর্শক ধারনকৃত স্টিডিয়ামের নাম আসলেই সবার আগে আসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) এর নাম। এমসিজিকে পেছনে ফেলে সর্বেচ্চ ধারনকৃত স্টিডিয়াম এখন নরেন্দ্র মোদি স্টিডিয়াম। ১০ কোটি ডলার খরচে বানানো মোদি স্টেডিয়ামের ধারণক্ষমতা নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার। মেলবোর্ন স্টেডিয়ামের ধারণ ক্ষমতা এক লাখ ২৪জন।

স্টেডিয়ামের  গ্যালারিতে তৈরীকৃত আসন ভারতের জার্সির রঙে রাঙানো। জানা গেছে স্টেডিয়ামের প্রতিটি আসন বা প্রতিটি কোণ থেকেই খেলা দেখা যাবে কোনো বাধা ছাড়াই। খেলোয়াড়দের জন্য রয়েছে চার চারটি ড্রেসিংরুম। একটি অলিম্পিক গেমসের পুলগুলোর প্রমাণ সুইমিং পুলও রয়েছে এখানে।

উদ্বোধনী ম্যাচে চালকের আসনে রয়েছে ভারত। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১১২ রানে অলআউট করেছে ভারত। প্রথম ইনিংসে কোন উইকেট না হারিয়ে ৫ রান করেছে ভারত।

 

নিউজক্রিকেট / রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »