নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মত দল পেয়েছেন অর্জুন টেন্ডুলকার। মুম্বাই ছাড়া নিলামে কোনো দল তাকে কিনতে আগ্রহী দেখায়নি। যে কারণে তাকে কিনেছে বাবা শচীন টেন্ডুলকারের প্রাক্তন দল মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরই নেট দুনিয়াই শুরু হয়েছে স্বজনপ্রীতির অভিযোগ।
এর আগে অর্জুন তার গতি দিয়ে তেমন নজর কাড়তে পারেননি। তারপরেও মুম্বাই সিনিয়র দলে জায়গা পাওয়ার ব্যাপারেও অনেকে বলেন- কেবল শচীন-পুত্র বলেই তিনি দলে সুযোগ পাচ্ছেন। এবার যখন সরাসরি আইপিএলেই দল পেয়েছেন, ফিসফাসটা আরো দীর্ঘ হয়েছে।
তবে যারা অভিযোগ তুলেছেন, তাদের উদ্দেশে এবার বার্তা দিয়েছেন খোদ শচীন। তিনি জানিয়েছেন, খেলার সময় কারও কোনো সম্পর্ক বা প্রভাবই বিরাজ করে না।
শচীন বলেন,’‘আমরা যখনই ড্রেসিংরুমে ঢুকে যাই, তখন তুমি কোথা থেকে এসেছ, দেশের কোন অংশের মানুষ, তা একেবারেই গুরুত্ব পায় না। মাঠে এটা সবার ক্ষেত্রেই সমান। মাঠে তোমার পারফরম্যান্স ছাড়া খেলাধুলোয় কোনো বিষয় গুরুত্ব পায় না।’’
