নিরাপদে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ-

মারুফ ইসলাম ইফতি »

কিউয়ীদের বিপক্ষে তিন ওয়ানডে ও সমান সংখ্যক টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে গতকাল বিকেলে
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করে টাইগাররা।
লম্বা ভ্রমন শেষে আজ সকালে (বাংলাদেশ সময়)
নিউজিল্যান্ডের  ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল।
২০ সদস্যের ক্রিকেট টিম ও টিম ম্যানেজমেন্টের আরো ১৫ জন সদস্য সহ ৩৫ সদস্যের বহর নিয়ে কিউয়ী ডেরায় পা রাখে টাইগাররা।

পূর্বপরিকল্পনা অনুযায়ী বিমানবন্দর থেকে ক্রিকেটারদের সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়। আজ থেকে টানা ৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটার ও স্টাফদের। কোয়ারেন্টিন শেষ হওয়ার পর অনুশীলন শুরু করার কথা রয়েছে টাইগারদের।

২০ মার্চ স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।  ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে আবারো মুখোমুখি হবে দুদল।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »