নিজের শতভাগ উজাড় করে দিতে চাই: সাইফউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিউজিল্যান্ডের মাটিতে বরাবরই বিপক্ষ দলকে বড় পরীক্ষা দিতে হয়। কারণ তাঁদের কন্ডিশনে মানিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে হয় সবাইকে। এ জন্য বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও কঠোর পরিশ্রম করেছেন।

বাংলাদেশে প্রস্তুতি না নিয়ে নিউজিল্যান্ডই অনুশীলন করবে ক্রিকেটাররা। ক্রিকেটারদের অনুশীলনের কথায় মাথায় রেখে পেছানো হয়েছে দুই দলের মধ্যকার সিরিজের সূচিও।

গেলো সফরে বল হাতে খুব বেশি উজ্জ্বল ছিলেন না সাইফউদ্দিন। তিন ম্যাচে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। তবে ব্যাট হাতে ৩১.৩৭ গড়ে ৯৫ রান করেছিলেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের কন্ডিশনকে মাথায় প্রস্তুতি সেরেছেন সাইফউদ্দিন।

এ বিষয়ে তিনি বলেন,“ইন শাহ আল্লাহ্‌, যদিও আমরা দুই সপ্তাহ সময় পাব প্রস্তুতির জন্য। কোচিং স্টাফদের সহায়তা নিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো।”

তিনি আরও যোগ করেন,“আলহামদুলিল্লাহ। শেষ যে কয়েকদিন যেখানে ছিলাম নিউজিল্যান্ডের কন্ডিশন মাথায় রেখে অনুশীলন করেছি, বিশেষ করে পেস বান্ধব উইকেট নিয়ে। এই কয়েকদিন ফেনিতে ছিলাম, সেখানেও অনুশীলন করেছি। সবমিলিয়ে আমার প্রস্তুতি ভালো”

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন তিনি। সুযোগ পেয়ে বল হাতে তিন উইকেট লাভ করেছিলেন। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো কিছু করতে হলে যে নিজের সেরাটাই দিতে হবে সেটা বেশ ভালোভাবেই জানেন এ পেস অলরাউন্ডার।

তার ভাষ্যমতর,“অবশ্যই, বোলিং আমার প্রথম স্কিল, এটা নিয়ে আমি বেশ সিরিয়াস। আশা করছি, ভালো কিছু হবে এবার। ব্যাটিং পজিশন নিয়ে খুব একটা ভাবছি না। টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করবে সেটাই করবে। সুযোগ পাওয়া নিয়ে আশাবাদী, সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »