কোহলির বার্তা পেয়ে আবেগাপ্লুত আজহারউদ্দীন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কোহলির বার্তা পেয়ে আবেগাপ্লুত আজহারউদ্দীন-

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরের নিলাম থেকে মোহাম্মদ আজহারউদ্দীনকে ২০ লাখ রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ক্রিকেটারকে দলে নেয়ার পর তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন বিরাট কোহলি। আর দলটির অধিনায়কের বার্তা পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েছিলেন ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান।

আইপিএলের এবারের নিলাম শুরুর আগে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে আলোচনায় এসেছিলেন তিনি। ২০১৬ সালে ঘরোয়া টি-টোয়েন্টিতে অভিষেক হলেও আইপিএলে দল পেতে বড় ভূমিকা রেখেছে এবারের আসরে ৫৪ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসটি। দল পাওয়ার দুই মিনিট পরই তাঁকে বার্তা পাঠিয়েছিলেন কোহলি। যা তাঁর কাছে স্বপ্নের মতো ব্যাপার ছিল বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আজহারউদ্দীন বলেন,”নিলামের দুই মিনিট পর বিরাট ভাই আমাকে বার্তা দিয়েছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তোমাকে স্বাগতম। তোমার জন্য শুভ কামনা। বিরাট বলছি। বার্তাটি আমাকে আবেগময় করে তুলেছিল। সে আমাকে বার্তা দিয়েছে, এটি এমন কোনো বিষয় নয় যেটি আমি স্বপ্নেও ভাবতে পারি। এটি এমন একটি বিষয় যা নিয়ে আমি খুব খুশি। বিরাট ভাই এমন একজন যাকে আমি আমার আইকন হিসেবে দেখি। বিরাটের সঙ্গে খেলাটা আমার স্বপ্নের মতো ব্যাপার। আমি তাঁর মতো একজনের সঙ্গে একই দলে থাকতে পেরে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »