এখনও সাড়া পাইনি, আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি: রাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন সৌদি এয়ারলাইন্সে কর্মরত কেবিন ক্রু তামিমার সঙ্গে পারিবারিকভাবে আকদ অনুষ্ঠান সম্পন্ন করেন এক সময়কার বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার নাসির হোসেন। ১৭ ফেব্রুয়ারি পরিবার এবং অন্যান্য আত্মীয়স্বজন নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান করেন তারা। এরকম আনন্দমুখর সময়ের মাঝে দুঃসংবাদ শুনতে হয় নাসির হোসেনকে। তামিমার পূর্ব স্বামী দাবি তুলেন তার সাথে বিবাহ বিচ্ছেদ না করেই নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে খুব দ্রুত।

গত ১৮ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তামিমার আগের স্বামী রাকিব।২০ ফেব্রুয়রি রাতে বিবাহোত্তর সংবর্ধনা হয় নাসির-তামিমার। ঐ দিন দুপুরেই বিষয়গুলো গণমাধ্যমের সামনে আসে। গন মাধ্যমে তামিমর আগের স্বামি রাকিব দাবি তুলেন ২০১১ সালে তামিমার সঙ্গে বিয়ে হয়েছিল। । তাদের ঘরে ৮ বছরের একটি মেয়ে সন্তানও রয়েছেন। রাকিবের দাবি তাকে কিছু না জানিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন তামিমা।

নাসিরের সাথে তামিমার বিয়ে হওয়ার পর তামিমাকে ফোন করেন রাকিব। কিন্তু ফোনে তামিমাকে পাওয়া যায় নি। তারপর নাসির হোসেন এর সাথে যোগাযোগ হয় রাকিবের। নাসির-রাকিবের একটি অডিও কল ফাঁস হয়। যেখানে নাসির দাবি করেন, তামিমার পক্ষ থেকে আগেই তালাকের কাগজ পাঠানো হয়েছে। রাকিব অবশ্য বিষয়টি অস্বীকার করেন। এমনকি এখন পর্যন্ত এমন কোনও কাগজ হাতে পাননি বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে রাকিব বলেন তারা ( তামিমা-নাসির,) দাবি করেছিলেন আমাকে কাগজ পাঠিয়েছে। আমি হাতে পাইনি। আমাকে ফোন দেয়নি। আমার পরিবারের সদস্যদের ফোন দিয়ে বলেনি যে, তারা বসতে চান। তাদের পরিবারের কেউই সাড়া দেয়নি। তাই আমার নিজের ক্লিয়ারেন্সের জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’

এতো কিছুর পরেও সদ্য বিবাহিত নাসিরে স্ত্রী তামিমা তাম্মির পক্ষ থেকে এখনও কোনও সাড়া পাওয়া জায়নি। যে কারনে মামলার প্রস্তুতি নিচ্ছেন মো. রাকিব হাসান।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) গনমাধ্যমকে রাকিব বলেন, ‘থানায় আমি জিডি করেছি। আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। মামলার করবো। তাদের পক্ষ থেকে আমার সঙ্গে এখনও যোগাযোগ করা হয়নি।’

উত্তরা পশ্চিম থানায় রাকিবের করা জিডিতে উল্লেখ করা হয়, ‘২০১১ সালে বিবাদীর সঙ্গে (তামিমা তাম্মি) বিয়ে করি। দাম্পত্য জীবনে আমাদের একটি মেয়ে রয়েছে। বিবাদী অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। ছয় মাস সংসার করার পর ফিরে আসে। আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, আর কোনও দিন এমন হবে না। মেয়ের দিকে তাকিয়ে আমিও তাকে ক্ষমা করে দেই। ১৪/২/২০২০ ছবি ভাইরাল হলে আমি জানতে পারি ক্রিকেটার নাসিরের সঙ্গে বিয়ে করেছেন তিনি।’

জিডি করার কারণ উল্লেখ করে রাকিব বলেন, ‘সংসার জীবনে বিবাদীর কাছে অনেক টাকা ও স্বর্ণালঙ্কার রাখা আছে। এমনকি আমাকে তালাকও দেননি। টাকা ও অলঙ্কার চাইলে বিবাদী আমাকে ক্ষতি করবে বলে হুমকি দিয়েছেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »