দেশ ছাড়লেন সাকিব, দলকে জানালেন শুভকামনা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ক্রিকেট থেকে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তার সাথে ঢাকা ছেড়েছেন মা শিরীন আক্তারও।

রবিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় ঢাকা ত্যাগ করেন সাকিব। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

দেশ ছাড়ার আগে সাকিব বলেন,”অবশ্যই মিস করব। খেলতে পারলে ভালো লাগত। এখন আসলে কিছু করার নেই। দেখা যাক কী হয়। দলের জন্য শুভকামনা।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »