নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আহমেদাবাদ টেস্টে ইংল্যান্ডের স্কোয়াডে যোগ দেওয়ার কথা ছিল স্যাম কারানের। কিন্তু ভ্রমণ জটিলতারর কারণে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না তিনি। এমন অবস্থায় সিরিজের টেস্টে খেলা হচ্ছে না এই পেস বোলিং অলরাউন্ডারের।
এর আগে কারান ছুটিতে ছিলেন। তার দলে যোগ দেওয়ার কথা ছিল চতুর্থ টেস্টের আগে। বিপত্তি হয়ে গেছে তিনি একা পড়ে যাওয়ায়। এই মুহূর্তে ইংল্যান্ড থেকে ভারতে সরাসরি কোন বিমান নেই। ট্রানজিট হয়ে ভারতে যাওয়ার ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানা ও অন্যান্য অনেক ঝুঁকির অবকাশ অনেক মাত্রাই বেশি। এছাড়া বাণিজ্যিক ফ্লাইটে হলে, সেই ফ্লাইটের অন্য কোনো যাত্রীর কোভিড পজিটিভ হলে কারানকেও লম্বা সময় থাকতে হবে আইসোলেশনে।
সব মিলিয়ে এমন অবস্থা যে টেস্ট সিরিজে আর কারানকে পাওয়া যাবে না, জানিয়ে দিয়েছে ইংল্যান্ডের বোর্ড। সাদা বলের সিরিজের জন্য অন্যদের সঙ্গে দলে যোগ দেবেন তিনি।
ভারত-ইংল্যান্ডের চার ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ সমতা। সিরিজের প্রথম টেস্ট জিতেছিল ইংল্যান্ড। বুধবার থেকে একটি, আরেকটি ৪ মার্চ থেকে।
