একনজরে লিজেন্ডস ট্রফিতে ব্যাটে-বলে সেরা যারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শেষ হয়েছে বহুল আলোচিত লিজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফি বা এলসিটি টেন ডট টেন। ৬ দলের এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন দেশের হয়ে জাতীয় দল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলা সাবেক তারকা ক্রিকেটাররা। দীর্ঘদিন পর মাঠে নেমে হাড্ডাহাড্ডি ক্রিকেট উপহার দিয়েছেন বেলিম-রফিকরা।

সদ্য শেষ হওয়া এ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শিরোপাজয়ী দল একমি স্ট্রাইকার্সের মোহাম্মদ রফিক। জাতীয় দলের সাবেক এই কিংবদন্তি স্পিনার ৮ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৭৫ রান।

সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন জেমকন টাইটান্সের জাভেদ ওমর বেলিম, ৩ অর্ধশতকের মাধ্যমে করেছেন ২৪৫ রান।

টুর্নামেন্টে সেরা বোলার হয়েছেন সাবেক ক্রিকেটার জেমকন টাইটান্সের আশিক মজুমদার, রফিকের মত তিনিও শিকার করেন ৮ উইকেট।

টুর্নামেন্টে রানার আপ হয়েছেন খালেদ মাহমুদ সুজনের দল এক্সপো রাইডার্স, তাঁদের হারিয়ে শিরোপা জিতেছে খালেদ মাসুদ পাইলটের দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক মাহাবুবুল আনাম, র‍্যাব- ১৫ কক্সবাজারের সিও উইং কমান্ডার আজিম আহমেদ, সুব্র সিস্টেমস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর খালেদ শামস, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, এক্সপো রাইডার্সের সহ-প্রতিষ্ঠাতা মিজানুর রহমান, একমির মালিক ফাহিম সিনহা, কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত এসপি মহিউদ্দিন আহমেদ ও ক্রিকবলের সহ-প্রতিষ্ঠাতা বাকি বিল্লাহ হিমেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »