বাংলাদেশকে নিয়ে ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে চায় ক্যারিবিয়রা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনার পরবর্তী সময়ে ক্রিকেট ফিরেছে গত জুলাইয়ে। তারপর থেকে ৩ টি এওয়ে সিরিজ খেলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হোম সিরিজ খেলা হয় নি তাদের।অপরদিকে করোনার এই কঠিন সময়ে ঘরের মাঠে সিরিজ আয়োজন করেছে বিসিবি।করোনার এই কঠিন পরিস্থিতিতে সফলভাবে সিরিজ আয়োজন করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সেই সাথে ভবিষ্যতে তাদের মাটিতে বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজনের কথা জানিয়েছেন ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী।

ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে সফলভাবে সিরিজ আয়োজন করেছে বিসিবি। বায়ো ব্যাবল সিকিউরিটি নিশ্চিত করে সিরিজ আয়োজন করা এক প্রকার কঠিন ছিল বাংলাদেশের পক্ষে। শত বাঁধা থাকার শর্তেও করোনার কঠিন সময়ে সঠিকভাবে ওয়ানডে এবং টেস্ট সিরিজ আয়োজন করেছে বিসিবি। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটার হতে কোচিং স্টাফ এবং অন্যান্য সদস্যদের সব ধরণের সুবিধা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কোন প্রকার অসুবিধে ছাড়াই সিরিজ শেষ করেছে বাংলাদেশ। কঠিন পরিস্থিতিতে সফলভাবে সিরিজ আয়োজন করায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বোর্ডটির প্রধান নির্বাহী বলেন,

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে বিসিবিকে সিরিজটি সফল ও নিরাপদভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। বিসিবির সঙ্গে কাজ করে খুবই আনন্দ পেয়েছি। মেডিকেল, লজিস্টিকসহ জৈব সুরক্ষাবলয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের খুব ভালো প্রশংসা পেয়েছি। আশা করি, এ সিরিজ অন্যান্য আন্তর্জাতিক দলকেও বাংলাদেশে যেতে উৎসাহী করবে।”

তিনি আরও বলেন দেশের মাটিতে ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজন করতে চাই।

তিনি বলেন“আশা করি, এই সিরিজ অন্যান্য আন্তর্জাতিক দলকেও বাংলাদেশে যেতে উৎসাহী করবে। বাংলাদেশ ক্রিকেট দলকে ধন্যবাদ জানাই এবং আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশকে আমাদের ঘরের মাঠে দেখতে চাইব।”

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ৩-০ তে হোয়াইটওয়াশ হলেও টেস্টে বাংলাদেশকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »