সময়ই বলে দিবে কোনটি খেলবো: উইলিয়ামসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফ খেলার সূচির সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচের সূচি মিলে গিয়েছে। সেই কারণে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে খেলবেন কিনা কেন উইলিয়ামসন সেটি সময়ই বলে দেবে বলে জানিয়েছেন তিনি।

উইলিয়ামসন এখনো নিশ্চিত নন তিনি আইপিএল প্লে অফ খেলবেন নাকি দেশের হয়ে লর্ডস টেস্ট খেলবেন। যদিও দেশের পরিবর্তে আইপিএল তাঁর কাছে পচ্ছন্দসই নয়। তবে ভবিষ্যৎ পরিস্থিতিতে কি ঘটতে চলেছে এজন্য সকলকে অপেক্ষা করতে বলেছেন এই কিউই অধিনায়ক।

উইলিয়ামসন বলেন,”সম্ভবত এটি পছন্দসই জিনিস নয়।(দেশের হয়ে টেস্ট খেলার পরিবর্তে আইপিএল)। আমি জানি যে কবে পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনাটি তখন ছিল না। তবে আমি দেখেছি, আপনি যুগে যুগে অনেক পরিকল্পনা করতে পারেন এবং খুব কম সময়ই সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটে।”

তিনি আরও বলেন,”আমাদের পক্ষে এটি যত তাড়াতাড়ি সম্ভব খাপ খাইয়ে নেয়া যায়। কোন সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের এখন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি ঘটতে চলেছে, কখন তারিখ চূড়ান্ত হতে চলেছে। তবে বাস্তব পরিস্থিতি হলো আপনার চারপাশে সংগঠিত সকল ক্রিকেট খেলার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। এখন আমাদের কেবল অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »