নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ইংল্যান্ড দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসর ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত পারফর্ম করা ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব ও রাহুল তেভাটিয়া ডাক পেয়েছেন ভারতীয় দলে।
আইপিএলের গত আসরে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ঈশান, সূর্যকুমার ও তেভাটিয়া। এদিকে সূর্যকে জাতীয় দলে না নেওয়া নিয়ে অনেক সমালোচনা চলছিল গত আইপিএল চলাকালীন সময় থেকেই। অবশেষে তাদের অপেক্ষার অবসান হলো।
বিরাট কোহলিকে অধিনায়ক ও রোহিত শর্মাকে সহ অধিনায়ক করে ঘোষিত এই দলে আরও ব্যাটসম্যান হিসেবে আছেন লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াশ আইয়াররা। আছেন মোট ৬ জন পেসার ও ৩ জন স্পিনার। ঈশান ছাড়াও উইকেটরক্ষক হিসেবে আছেন রিশাভ পান্ট।
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা ( সহ অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াশ আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ট, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নবদ্বীপ সাইনি, শারদুল ঠাকুর, ঈশান কিষাণ, যুযবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেভাটিয়া ও থাঙ্গারাসু নটরাজন।
