নিলামের সময় ‘বমি বমি’ ভাব হচ্ছিল রিচার্ডসনের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশি মূল্য বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার ঝাই রিচার্ডসন। পাহাড়সম মূল্যে বিক্রি হলেও নিলামের সময় দুশ্চিন্তায় বমি পাচ্ছিল বলে অকপটে স্বীকার করেছেন রিচার্ডসন।

গেল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছিল আইপিএলের চতুর্দশ আসরের নিলাম। এই নিলামে চতুর্থ সর্বোচ্চ ১৪ কোটি রুপিতে দল পেয়েছেন রিচার্ডসন। সর্বোচ্চ ১৬ কোটি ২৫ লাখ রুপিতে রাজস্থান রয়্যালস কিনেছে ক্রিস মরিসকে। ১৫ কোটি রুপিতে কাইল জেমিসন ও ১৪ কোটি ২৫ লাখ রুপিতে গ্লে ম্যাক্সওয়েলকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

অস্ট্রেলিয়ার পক্ষে ২টি টেস্ট, ১৩টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিচার্ডসন। নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

আইপিএল নিলাম চলাকালে যখন তার নাম নিলামে তোলা হলো, তার ১০ সেকেন্ডের মধ্যেই প্যাডল তুলেছিল পাঞ্জাব কিংস। কিন্তু ১০ সেকেন্ড সময়টাকেও রিচার্ডসনের কাছে তখন অন্তত কাল মনে হচ্ছিল। কোনো দল না পাওয়া পর্যন্ত তিনি ভুগছিলেন স্নায়ুচাপে। বমি চলে আসছিল বলেও জানান এই পেসার।

রিচার্ডসনের ভাষায়,’‘কী হতে যাচ্ছে সেটা জানতাম না। আমার কেমন বমি বমি পাচ্ছিল। মনে হচ্ছিল যেন ২০ মিনিট ধরে অপেক্ষা করছি, কিন্তু কোনো দল প্যাডল তুলছে না। অথচ ১০ সেকেন্ড পরেই প্যাডল উঠেছিল। কিন্তু আমার মনে হচ্ছিল অনন্তকাল কেটে গিয়েছে। এরপর শুধু আশা করেছি, এটা আরও ওপরে উঠুক।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »