এতো কম দামে ১১ সপ্তাহের আইপিএল খেলবেন না স্মিথ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে দল পেয়েছেন স্টিভেন স্মিথ। দল পেলেও আশানুরূপ মূল্য পাননি অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। মাত্র ২ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটেলস।

চলতি মৌসুমের জন্য এতো কম দামে স্মিথ বিক্রি হওয়ায় অবাক হয়েছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক মনে করেন, মাত্র ২ কোটি ২০ লাখ রুপির জন্য স্মিথ পরিবার ও স্ত্রী ছেড়ে ১১ সপ্তাহের আইপিএল খেলবেন না। সেই সঙ্গে ভারতের বিমানে ওঠার আগে স্মিথ ইনজুরিতে পড়লেও অবাক হবেন না ক্লার্ক।

আইপিএলের গেল আসরে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলে ৩১১ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। যেখানে তিনটি হাফ সেঞ্চুরিও ছিল তাঁর। তারপরও এত স্বল্প মূল্যে দল পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ক্লার্ক।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়ক বলেন,’‘আপনি স্টিভ স্মিথ সম্পর্কে কথা বলছেন, সে যদি বিশ্বের সেরা ব্যাটসম্যান না হলেও সেটা থেকে দূরে নয়। বিরাট কোহলি এক নম্বরে তবে সেরা তিনে রয়েছে স্মিথ। আমি জানি তাঁর টি-টোয়েন্টি পারফরম্যান্স ভালো হয়নি, গত আসরেও দুর্দান্ত ছিল না। সে এই টাকায় গিয়েছে যা দেখে আমি খুব অবাক হয়েছি। চার কোটির কাছাকাছি হলেও মানাতো।’’

মাত্র ২ কোটি ২০ লাখ রুপির জন্য এদিনের টুর্নামেন্টে স্মিথ যাবেন না বলে বিশ্বাস করেন ক্লার্ক। এ প্রসঙ্গে তিনি বলেন,’‘৮ সপ্তাহের টুর্নামেন্টে যাওয়া এবং কোয়ারেন্টাইনসহ হিসেবে করলে সেটি ১১ সপ্তাহ হবে। আমি মনে করি না যে সে ২ কোটি ২০ লাখ রুপির জন্য পরিবার ও জীবন সঙ্গী রেখে ১১ সপ্তাহ দূরে থাকবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »