আইপিএলে লঙ্কান ক্রিকেটার না থাকাটা হাতাশাজনক: জয়াবর্ধনে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের জন্য ৯ জন শ্রীলঙ্কান ক্রিকেটারের নাম উঠেছিল এবারের নিলামে। তবে দুঃখের বিষয় ৯ জনের একজনকেও কোন দলে টানতে আগ্রহ দেখায়নি আইপিএলের ৮ ফ্র্যাঞ্চাইজি। এমন ঘটনার পরে সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে মনে করছেন আইপিএলের মতো টুর্নামেন্টে জায়গা করে নিতে না পারাটা তাদের জন্য হতাশাজনক হলেও এটাকে তরুণদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন এই প্রধান কোচ।

কোন লঙ্কান ক্রিকেটার না থাকায় বেশ হতাশ জয়াবর্ধনে। আইপিএলের দলগুলো দ্বীপ রাষ্ট্রটির কোন ক্রিকেটার না নেয়ার কারণ হিসেবে তাদের যোগ্যতার অভাবকেই দুষছেন তিনি। এবারের আসরে এই তরুণদের অবিক্রিত থাকাকে তাই তাদের জন্য ভালো বার্তা হিসেবেই দেখছেন মুম্বাই কোচ।

এ প্রসঙ্গে জয়াবর্ধনে বলে,”আমি মনে করি আমাদের এখনও প্রতিনিধিত্ব আছে, তাই আমরা খুশি (তাঁর ও সাঙ্গাকারা আইপিএলে আসার বিষয়ে মজা করছিলেন)। তবে হ্যাঁ, খানিকটা হতাশ। আমি নিশ্চিত কিছু ক্রিকেটার রাডারে ছিল, তবে আমি মনে করি এটি একটি কঠিন জায়গা কারণ বিদেশী খেলোয়াড়দের জন্য মাত্র ২০টি স্লট ফাকা ছিল। যার বেশিরভাগই পেস বোলার এবং অলরাউন্ডারদের দিয়ে পূরণ হয়েছে।”

তিনি আরো বলেন,”আমি মনে করি শ্রীলঙ্কার এই ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে। তবে আমি নিশ্চিত যে আইপিএলে লঙ্কান তরুণ প্রজন্মের আগমন ঘটবে। ততদিনে এটা বেশ হতাশার। আইপিএল এমন একটি জায়গা যেখানে আপনি বিশ্ব ক্রিকেটের সেরা খেলোয়াড়দের নিয়ে আসতে এবং খেলতে চেষ্টা করেন। এটি শ্রীলঙ্কার খেলোয়াড়দের নিজের খেলাটাকে তুলে ধরতে ভালো বার্তা। যাতে তারা প্রতিযোগিতায় টিকে থেকে যোগ্যতার ভিত্তিতে আইপিএলের অংশ হতে পারে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »