নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘ ১ বছর পর দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে থাকা পেসার শরিফুল ইসলামও রয়েছেন দলে। এছাড়া দলে ফিরেছেন আরেক পেসার আল আমিন হোসেন।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহদী হাসান মিরাজ, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।
